1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুর মহানগর টঙ্গী থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে টঙ্গী নতুন বাজার রেল গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টঙ্গী পৃর্ব থানার সামনে আলোচনা সভার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান গাজী, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোঃ মোশাররফ হোসেন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, সৈরাচারী আওয়ামী সরকারের আমলে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ডে বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। নামে বে নামে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ।মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানী সহ নানা অভিযোগে অভিযুক্ত। অন্তর্বতি সরকারের নিকট দাবী করেন বিচারের মাধ্যমে কিরনের সকল সম্পদ বাজেয়াপ্ত করে বিচারকাজ করা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট