1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর নেপাল টপ্পো নামে ৫ বছরের এক আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নেপাল টপ্পো শেখপুরার দুলাল টপ্পোর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নেপালের মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো ডুবে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট