1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রান নাশের হুমকির মুখে সাংবাদিকরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রান নাশের হুমকির মুখে সাংবাদিকরা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া সদরে ব্যাঙের ছাতার মত গড়ে তোলা হয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। অতীতে ভুয়া ডাক্তার ও ভুল চিকিৎসার কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে, এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পুরুষ। এবার ভুয়া ডাক্তারের ডাক্তারী সন্ধান করতে গিয়ে প্রাণনাশ ও মারধরের হুমকির মুখে পড়েছে এক সাংবাদিক। নিজের নিরাপত্তা চেয়ে ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি জেনারেল ডাইরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি রকিবুল হাসান রোগী সেজে চিকিৎসা সেবা নিতে যায় সাথী ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে। পরে সেখানে কয়েক জন গোয়েন্দা সংস্থার সদস্যরা ও কয়েকজন সাংবাদিক হাজির হয়ে জানতে চায় চিকিৎসকের পরিচয়। সেসময় সেখানে দেখা যায় একজন পুরুষ ও এক নারী রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন মিন্টু নামের এক ব্যক্তি। তাকে প্রশ্ন করা হলে তখন সে ডাক্তার না বলে জানান। সেসময় সে নিজেকে একজন ডাক্তারের সহকারী ও পরামর্শক পরিচয় দেন।

অপরদিকে সাথী ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের মালিক ও পরিচালক মিন্টু এবং সেখানে রিসিপশনে কর্মরত আবু সায়েম আব্দুল্লাহ্ ও ফাতেমা ক্লিনিকের মালিক রুবেল হোসেনের বিরুদ্ধে পুঠিয়া থানায় জিডি করা হয়েছে।

সাংবাদিককে হুমকি ধামকি দেওয়ার পরে সেখানে ঘটনার খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর হাজির হয়ে ওই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট