1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

তানোরে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মীসহ সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। মঙ্গলবার বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। তানোরের বিভিন্ন বিষয় তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, গোল্লা পাড়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক টিপু সুলতান, জামায়াতের তানোর উপজেলা আমির আলমগীর, সেক্রেটারী আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এসময় তানোর উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। মতবিনিময় সভা অনুষ্ঠানে তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান জেলা প্রশাসক ও নতুন ইউএনও ও এসিল্যান্ডকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট