1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্ম উন্নয়নে সেবা ও নেতৃত্ব বিকাশে বাঘায় চতুর্থ গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

আত্ম উন্নয়নে সেবা ও নেতৃত্ব বিকাশে বাঘায় চতুর্থ গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি: “আত্ম উন্নয়নে সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং” এ শ্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘায় চতুর্থ, গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান বাবুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, রাজশাহী জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, রাজশাহী জেলা কশিশনার সাবরিনা শারমিন বনি প্রমুখ।

উপস্থিত ছিলেন, আঞ্চলিক গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেনার তানজীম বিনতে হান্নান, দিল মনোয়ারা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী ।

উপজেলার ৫৫ টি বিদ্যালয়ের ৩৪০ জন অংশ গ্রহন করে। উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার এলিজা কায়েসের সার্বিক তত্বাবধানে দেশ ও জাতির স্বার্থে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয়ে উপজেলার ৫৫টি বিদ্যালয়ের ৩৪০জন গার্ল গাইডস সদস্যরা অংশ গ্রহণ কওে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। সকাল ৮ টায় জাতীয় ও গার্ল গাইডস এর পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচী শুরু হয়। মধ্যাহৃ ভোজের পরে দ্বিতীয় অধিবেশনে মশার প্রজ্বলনের মধ্যে দিয়ে নাচ-গান,আবৃত্তি,অতিথিদের বক্তব্য ও উপহার সামগ্রী বিতরণের মধ্য অনুষ্ঠান শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট