1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

তানোরে গনমাধ্যম কর্মীদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে গনমাদ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নতুন ইউএনও মোঃ খাইরুল ইসলাম। সোমবার সন্ধ্যায় তিনি তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে তানোর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিযে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, মডেল প্রেস ক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।  রোববার (১৭ নভেম্বর) শেষ বিকেলে তানোরের ইউএনও কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের কাছে যোগদানপত্র দাখিল করেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা।

তানোরে যোগদানের আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা মাদারীপুর।  তানোরের নবাগত ইউএনও খায়রুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তানোর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট