1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় জাবের বাহিনী নাম দিয়ে  মিথ্যা  প্রপাগান্ডা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারায় জাবের বাহিনী নাম দিয়ে  মিথ্যা  প্রপাগান্ডা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী  বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক সাজানো মামলা, লিজকৃত বিল দখলের পাঁয়তারা, কাল্পনিক জাবের বাহিনী নাম দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ও চরিত্র হনন, এবং আব্দুর রাজ্জাকের উপর শসস্ত্র হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গত(১৭/১১/২০২৪) রবিবার  বিকেল চার’টায় বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিন গঞ্জ বাজারে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।  এলাকার সাধারন  ও সচেতন জনগনের   ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৎস্য চাষী জাবের আলী সংবাদ কর্মীদের জানিয়েছেন, আমি দীর্ঘ ২৮ বছর যাবৎ মৎস্য ব্যবসা করে আসছি। জীবনে কারও ক্ষতি করি নাই। আমার কাছ থেকে চিহ্নিত একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে অনেক আগে থেকে  কথিত  জাবের বাহিনী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। এর পর যদি কেউ মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, মন্দিয়াল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবর আলী, জাহিদ হাসান আকাশ, বীরকয়া গ্রামের জেসমিন আরা, মৎস্য চাষী আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ সহ আশপাশের বেশ কয়েকজন কৃষক ও জমির মালিকরা।

মুঠোফোনে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বার বার  কল দিলে  ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট