1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ গ্রেফতার ৩ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: আজ রোববার ১৭ই নভেম্বর ২০২৪ রাজশাহী জেলা ডিবি পুলিশ কর্তৃক গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে ভোর ০৫:১০ টায় তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১) ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হতে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইনচার্জ-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৫:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:১০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্যবহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের ASHOKE LEYLAND ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট