1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

গোমস্তাপুরে নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মোতাসিম (১৪)এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং রাজশাহী  মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রহনপুর এসে পৌঁছে। ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী  পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এসময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট