1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফারুকীসহ তিন নতুন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করলেন মহিলা দলনেত্রী - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ফারুকীসহ তিন নতুন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করলেন মহিলা দলনেত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করেছেন জাতীয়বাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। আজ মঙ্গলবার দুপুরে নগরের সাহেববাজার এলাকায় একাই ব্যানার নিয়ে হাঁটতে থাকেন তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন যুবককেও দেখা যায়।

ব্যানারে শুধু নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারন চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। এই ব্যানার সাধারণ মানুষকে প্রদর্শণ করানোর পর বড় মসজিদ চত্বরে তিনি এতে আগুন জ্বালিয়ে দেন।

এ সময় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোন উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট