1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে।

নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে জয় লাভের মাত্র কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। ‘ওয়াশিংটন পোস্ট’ রোববার একথা জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি নব নির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সারিক বহর পাঠানো পাঠানো হবে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি।

নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দিবেন। তবে কিভাবে দিবেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বলেছেন, ‘তিনি খুব শিগগির ইউক্রেন যুদ্ধ’ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট