1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি

খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের শেষ খেলা, ০৯ নভেম্বর শনিবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি গোপালগঞ্জ ফুটবল একাডেমী এবং এসবি আলী ফুটবল একাডেমী খুলনার মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ১৭ মিনিটের সময় গোপালগঞ্জ ফুটবল একাডেমীর ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রনয় এর গোলে ১-০ তে এগিয়ে যায়। দুই দলের খেলোয়ারদের মধ্য আক্রমন পাল্টা আক্রমন চললেও খেলার নির্দিষ্ট সময়ের মধ্য কোন দল আর গোলের দেখা না পাওয়ায় গোপালগঞ্জ ফুটবল একাডেমীর ১-০ তে জয় লাভ করে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর এবং মোঃ তানভির। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইউসুফ আলী, বিএনপি নেতা আঃ মালেক শেখ, ক্রীড়া সংগঠক আলম শেখ, আবুল কালাম আজাদ, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ফিফা রেফারী জুনায়েদ শরীফ,রউফুল হক মুকুল, সাজ্জাত হোসেন,সৈয়দ কামরুজ্জামান নান্টু, আয়ূব খান, মোঃ মানিক, মনির শেখ, ইসলাম সরদার, জামাল শেখ, শাহাজাদা আলমগীর, হাসান ফারাজী, জহির খান, মোঃ হানিফ,তাহসিন প্রমূখ। অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়।

পুরস্কারের স্পসার করেন কাজদিয়া গ্রামের সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ। বিজীত দলের শাওন, কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরন শেষে বিজীত দলের সেরা খেলোয়ার শাওন তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থা এবং বটিয়াঘাটা তরুন সংঘ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট