1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান না দেওয়ার চ্যালেঞ্জ ঘোষণা করলেন বিএনপির কেন্দ্রিয় নেতা  সিরাজুল ইসলাম  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

 অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান না দেওয়ার চ্যালেঞ্জ ঘোষণা করলেন বিএনপির কেন্দ্রিয় নেতা  সিরাজুল ইসলাম 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাকারী ও হত্যাকারী গরুছাগলসহ মানুষের সম্পদ লুটকারী চাঁদাবাজ আওয়ামী অনুপ্রবেশকারীদের দিয়ে পবিত্র বিএনপিকে দুষিত করতে দেওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রিয়নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি বিএনপির কেন্দ্রিয় নেতাদের এবং প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেন,আওয়ামীলীগ থেকে আসা কথিত বিএনপির নেতা কর্তৃক বিএনপি নেতা আনিসশাহ ও গামাকে হত্যা করা এবং শেখ হাসিনার ট্রেনবহর থেকে স্থানীয় বিএনপি নেতাদের গুলিবর্ষন, হামলা,মামলা,গরু-ছাগলসহ মানুষের সম্পদ লুট ও চাঁদাবাজের প্রমাণ না হলে এক সেকেন্ডও বিএনপি করবেন না বলে ঘোষনা দেন।

বৃহস্পতিবার রাতে বিকেলে পাকশী ইউনিয়ন বিএনপি কর্তৃক স্থানীয় দলীয় কার্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পাকশী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে এসময় ঈশ^রদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, ঈশ^রদী উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, ঈশ^রদী উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব ফকির, ঈশ^রদী উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, ঈশ^রদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, ঈশ^রদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ,পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদ,মহিলা দলের কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক সাথী বেগম,যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু,মাসুদ রানা ইমরান, ডাক্তার শফিক, মহিলানেত্রী পলি মেম্বর, স্বেচ্ছাসেবকদল নেতা করীম মোল্লা রেজা,হিরা বেগম,শফিকুর রহমান সজল ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট