1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের শাহবাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জের শাহবাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ: ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা এরই লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও বাবুল হোসেন বাবুর সঞ্চালনায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আদিনা বলেন ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

বিশেষ অতিথি ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সোহরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ডালিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ আলি, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন (নবীন), সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনসহ ছাত্রদল, যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বেনী আমিন (নবীন) বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ফোরামের দাবি হলো বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনী তারিখ ও রোডম্যাপ ঘোষণা করার। ৭ই নভেম্বর যদি আমরা স্বাধীন না থাকতাম তাহলে বড় বড় পদে কোন সাহেব থাকতো না। যেহেতু এটি আমাদের কাছে একটি স্বাধীনতা ছিল সেহেতু ৭ই নভেম্বর কে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট