1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিপুল ভোটে বিজয়ী  ট্রাম্প - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

বিপুল ভোটে বিজয়ী  ট্রাম্প

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: ফ্লোরিডায় একটি নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা উপস্থিত আছেন।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।

তিনি বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’

সর্বশেষ ট্রাম্পের খাতায় ২৪৬ ইলেক্টরাল ভোট যোগ হয়েছে – নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০।

অন্যান্য সুইং স্টেট – পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা ও অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলিতেই ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।

ডেমোর্ক্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ মনে হচ্ছে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট