1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ  রাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের লেখা পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা যেন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের যে কোন লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বাল্য বিয়ের কারণে অনেক শিক্ষর্থী ঝরে পড়ছে। এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা করতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ে মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের আনুসাঙ্গিক বিষয়ে গুরুত্বের সাথে নজর দিতে হবে।

ইউএনও বলেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা পেলে আমার পক্ষ থেকে সেবার মান বৃদ্ধিতে সকল চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউড এর সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন- কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট