1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

ধামইরহাটে চুরিকৃত বালু নৈশ্যপ্রহরীর হাতে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধাামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর বালু মহাল এলাকা থেকে রাতের আধারে দুস্কৃতিকারীদ্বারা চোরাই হতে যাওয়া বালু আটক করা হয়েছে।

৩ নভেম্বর রাত ৩ টায় রসপুর বাজারের দায়িত্বপ্রাপ্ত নৈশ্যপ্রহরী মো. মজনু হোসেন দুটি বালু ভর্তি ট্রাক্টর আটক করে, ইতিপূর্বেও স্থানীয় সিরাজুল ও আমিনুরের নেতৃত্বে প্রায় ৬ গাড়ি বালু নিয়ে যেতে দেখেছেন তিনি। রসপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে নৈশ্যপ্রহরী মজনু হোসেন জানান, ‘চর থেকে তোলা এসব বালু আমার জমির, তাই আমি এসব বালু আটক করেছি। ইতিপূর্বে আগের ইজারাদারের লোকজন আমার জমিতে বালু রেখে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে জায়গা ভাড়া দিয়েছিলাম, বর্তমানে টাকা পাইনা, এখন জমিটিতে থাকা বালু আমারই, কোন মহালের বালু আমার নয়। এই ঘটনায় স্থানীয় সিরাজুল মৌলভী ও তার লোকজন আমাকে মারপিট করেছে, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি।’

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বালু চুরির এই চক্রের সাথে সিরাজুল ও যুবদলের নেতা আমিনুর সহ একটি প্রভাবশালী মহল যুক্ত রয়েছে বলে ভুক্তভোগী মজনু জানান, প্রশাসনিক তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। তবে রসপুর গ্রামের তহিদুল ইসলাম ইসলামের ছেলে তোসাদ্দেক হোসেন রতন বলেন, আমি শুনেছি এই ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তহিদুল ইসলাম ও রায়হান নামে একজন এই ঘটনায় জড়িত, তারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে শুনেছি। অভিযুক্ত তহিদুল ইসলামকে ০১৭১৯-৭৭১০৬৬ নম্বরে প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার তার ব্যবহৃত ০১৭৫২১৬৬০৯৪ নম্বর থেকে ঘটনার বিষয়ে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত তহিদুল ইসলাম তার ফোন রিসিভ হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট