1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তেলকুপি মোল্লাটোলা মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

তেলকুপি মোল্লাটোলা মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: আজ ০৩ নভেম্বর ২০২৪ ইং রবিবার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তেলকুপি বিওপি ক্যাম্প এলাকায় তেলকুপি মোল্লাটোল মিনি ক্রিকেট টুর্নামেন্টের (আজমাতপুর ক্রিকেট একাদশ বনাম তেলকুপি ক্রিকেট একাদশ) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অধ্যাপক মোজ্জাম্মেল হক, সাবেক চেয়ারম্যান; শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম, শাহবাজপুর ইউনিয়ন শাখা।

এসময় মাওঃ মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুলফিকার আলী আসিক, রোকন; বাংলাদেশ জামায়াতে ইসলাম। মোঃ হারুন অর রশিদ (বিশিষ্ট ব্যবসায়ী), আরাফাত হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। তাই তেলকুপি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে উক্ত তেলকুপি মোল্লাটোলা কর্তৃক মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। ফাইনাল ম্যাচে “আজমাতপুর ক্রিকেট একাদশ দল” কে হারিয়ে চ্যাম্পিয়ন “তেলকুপি ক্রিকেট একাদশ দল”। উদ্বোধক অধ্যাপক মোঃ তোজাম্মেল হকের নেতৃত্বে ম্যাচটি শেষে মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন: উপস্থিত সকলকে শপথ গ্রহণ করানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট