1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

বাঘায় গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে বারান্দা ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভায়।

জানা যায়, বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় ব্যবহার শুরু করেছেন ।

বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য , রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পাারেননি। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করেছেন। সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও অতি উৎসাহী আয়ামীলীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপির উদ্দেশ্য বলছে,তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তোমরা পালানোর জায়গা পাবেনা। তার দাবি,অতি উৎসাহী আওয়ামীলীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম বলেননি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট