1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সন্ধায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এ সময় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ সামিনা পারভিন পলি, বিএনপি নেতা আলহাজ¦ মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রহুল আমিন, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, এম এ ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর কৃষকদল নেতা রিপন প্রমুখ।

আগামি ১৬ নভেম্বর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন এতে পূর্নাঙ্গ সমর্থন প্রদান করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট