1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা

রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোসা. মারিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি রাজশাহীর মেহেরচন্ডী দায়রা পার্ক এলাকায় দিনমজুর হাসিম উদ্দিনের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ। তিনি বলেন ঘাতক বাসটি (পদ্মা) আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয় নি ।

ওসি আরও বলেন মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহী আসা একটি বাস ভদ্রা মোড়ে একটি অটোরিকশায় ধাক্কা দিলে শিশুটি রিকশা থেকে ছিটকে পড়ে যায়। বাসটি তখন শিশুটির ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তারা বলছেন, বাসটি দ্রুতগামী চলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় এমন সড়ক দুর্ঘটনা বারবার ঘটছে। তারা যথাযথ পদক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট