1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় পল্টন হত্যা দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রূপসায় পল্টন হত্যা দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা জেলার রূপসা উপজেলায় পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় উপজেলা সদরের টিএসবি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা শুরার অন্যতম সদস্য রূপসা উপজেলা আমির মাওঃ লবিবুল  ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক খুলনা মহানগরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, সাবেক কেন্দ্রিয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলার সহ সেক্রেটারি ডাঃ মো,রেজাউল কবির খান, সহ সেক্রেটারি মাওঃ মো, ইসমাইল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা শাখার মোঃ আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা পূর্ব সভাপতি মোঃ আল-আমিন শেখ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা পশ্চিম সভাপতি মো, মুরসালিন আকন , রূপসা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, রূপসা উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মোঃ আনোয়ার আলী, রূপসা উপজেলা প্রার্থী ও তার্বিয়াত সভাপতি মুফতি মাওঃ মোঃ মহিউদ্দিন, রূপসা উপজেলা ছাত্র ও যুব সভাপতি অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, রূপসা উপজেলা মিডিয়া সভাপতি হাফেজ মো, জাহাঙ্গীর ফকির, রূপসা উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা, আইচগাতী ইউনিয়ন আমির মোহাম্মদ ইকবাল আমিন, সেক্রেটারি মো, সিরাজুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন আমির, অধ্যাপক মো, গিয়াস উদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন সভাপতি মোল্লা সেলিম আজাদ, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মো,নাসিম সরদার, সহ-সভাপতি মো,জাহিদুর রহমান। অনুষ্ঠানে বাংলা অর্থসহ কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওঃ গোলাম রসুল।

ইসলামী সংগীত পরিবেশন করেন সত্যের সাক্ষ্য শিল্পীগোষ্ঠীর পরিচালক এম আল হেলাল মুন্সী ও নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিট সদস্য মুহাম্মদ হেদায়েতুল্লাহ। বক্তৃতা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ লবিবুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট