1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

তানোরে আপত্তিকর অবস্থায় আটক, ৮০ হাজার টাকায় ছাড়  ! 

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে কথিত নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক অতঃপর ৮০ হাজার টাকা জরিমানায় রক্ষা পেয়েছেন কাজী বাবু বলে অভিযোগ উঠেছে।এখবর ছড়িয়ে পড়লে কাজী কান্ড টক অব দ্যা তানোরে পরিণত হয়েছে।চলতি বছরের ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে।

এদিকে বাবু কাজীর লাইসেন্স বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহল্লাবাসী। স্থানীয়রা জানান,বাবু কাজীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। আত্ম সম্মানের কথা বিবেচনা করে কেউ কোনো প্রতিবাদ করেনি। রাজশাহীর পবা উপজেলার  বড়গাছী ইউনিয়নের (ইউপি) (নিকাহ্ রেজিষ্ট্রার) কাজী বাবু। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি। গ্রামবাসির কাছে উত্তম-মধ্যম:ও ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার কাজী মার্কেটের স্বত্বাধিকারী প্রয়াত মনিরুদ্দিন কাজীর পুত্র বাবু কাজী, আমশো মহল্লার জনৈক নারীর (কথিত নাতনী) সঙ্গে পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এদিকে গোপণে ওই নারীর বাড়িতে বাবু কাজীর নিয়মিত যাতায়াত সাধারণের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা বাবু কাজীর গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায় গত ২১ অক্টোবর সোমবার আমশো মহল্লায় জনৈক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় বাবু কাজীকে আটক করে গ্রামবাসি। এসময় তাকে পুলিশির কাছে সোপর্দ করতে চাইলে সে গ্রামবাসির হাত-পা ধরে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে এযাত্রা রক্ষা পায়।

এবিষয়ে জানতে চাইলে বাবু কাজী জানান, জনৈক নারী তাকে ছায়া-ব্লাউজ নিয়ে বাড়িতে যেতে বলেছিল, সেই জন্য আমি ছায়া ব্লাউজ নিয়ে তার বাড়িতে যায়। সম্পর্কে সে আমার নাতনী হয়। কিন্তু গ্রামের কিছু লোকজন আমাকে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা নিয়ে ছাড়েন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট