1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কোটালীপাড়ায় বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গর্গ বিশ্বাস: কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি: আজ ১২ অক্টোবর শনিবার কান্দি ইউনিয়নের ৩৩ নং তারাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানে ১-দিন ব্যাপী ফ্রিতে রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সন্মানিত অতিথি ও উদ্বোধক অরুণ কুমার বিশ্বাস সকাল ৮ ঘটিখায় অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন। কান্দি ইউনিয়ন যুব-সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেডিক্যাল ক্যাম্পের পরিচালনায় ছিলেন কান্দি ইউনিয়নের এমবিবিএস ডাক্তার, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, নার্স, প্যাথলোজিস্ট ও অন্যান্য কর্মীবৃন্দ। চিকিৎসা নেওয়ার জন্য খুব সকাল থেকেই অসংখ্য লোকজন বিদ্যালয়ে আসতে থাকেন। ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সের লোকেরা ছুটে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। মানুষেরা বলেন বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে এবং ডাক্তাররা অনেক ভালোভাবে আমাদের চিকিৎসা দিয়েছেন।

কান্দি ইউনিয়ন যুবসংঘের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ সুমন্ত কুমার হালদার বলেন এই অনুষ্ঠানটি এলাকায় একটি আলোরন সৃষ্টি করেছে। স্থানীয় জনগণেরা বলেন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে, তারা মানুষের বিপদে সবসময় পাশে ছিলো এখনো আছে। সংগঠনের কর্মীদের প্রতি খুশি হয়ে সকল ডাক্তার এবং জনগণ  তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট