1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু ৫ দিন, রুবেল ৩ দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

শনিবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এর আগে গত শুক্রবার রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। দুটি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর রুবেলকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকালে রুবেলকে আবারও আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান। গত ৫ আগস্ট নগরের আলুপট্টি এলাকায় সন্ত্রাসী রুবেলকে দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার মিছিলে গুলি ছুঁড়তে দেখা যায়। আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে নওগাঁয় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট