1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপনী - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ (চন্ডিপুর) হল রুমে ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ২২ সেপ্টেম্বও থেকে শুরু হওয়া প্রশিক্ষন শেষ হয়েছে ৩ অক্টোবর। ১০ দিনের প্রশিক্ষণে – নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিথি প্রশিক্ষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ইউনিয়নের সাবেক কোম্পানি কমান্ডার আখতারুজ্জাম ডাবলু,কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ বাজুবাঘা ইউনিয়নের দলনেতা বজলু ও দলনেত্রী নূরজাহান। অনুষ্ঠিত প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের ২৮ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রত্যেককে ১৫০০শ টাকা ও সনদ প্রদান করা হয়।

এছাড়াও ৩জনকে পুরুস্কার দেওয়া হয়। প্রথম শারমিন সুলতানা,দ্বিতীয় মনিরুল ইসলাম,তৃতীয় পুরুস্কার পেয়েছেন আলপিনা খাতুন। উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার ও প্রশিক্ষিকা মাহফুজা খানম তাদের হাতে সনদ,নগদ অর্থ ও পুরুস্কার তুওে দেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট