1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রাজশাহীর বাগমারায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ 

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  তাহেরপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (০২ অক্টোবর/ ২০২৪) বিকেল ৩ টায় তাহেরপুর  পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভা জামায়াতের আমির মাস্টার গোলাম মোস্তফা ডাবলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে , রাজশাহী জেলা ( পশ্চিম) জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,   ড.  মুহাম্মদ ওবায়দুল্লাহ্ সহ: সেক্রেটারি জামায়াতে ইসলামী  রাজশাহী জেলা (পশ্চিম), আব্দুল আহাদ কবিরাজ, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য, মো: রুবেল আলী সভাপতি  ইসলামি ছাত্র শিবির (সাংগঠনিক জেলা রাজশাহী পূর্ব), ড. আব্দুর রহিম বাগমারা উপজেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা আবু মুসা জাওহারী,সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখা।  সম্মানীত অতিথি হিসাবে বক্তব্যে রাখেন.ডাঃ  আব্দুল বারী বিশিষ্ট সমাজ সেবক ও পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক।  প্রধান আলোচক হিসাবে সভায় বক্তব্যে রাখেন , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের  প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী।  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমির  কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অহিদুল ইসলাম প্রমুখ।

তাহের পৌর সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাপস কুমার  দাস পিন্টু, তাহেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক  সত্যজিৎ রায় তোতা  সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহিদুজ্জামান মীর  সূরা ও কর্ম পরিষদ সদস্য বাগমারা উপজেলা শাখা। প্রায় দীর্ঘ সতেরো বছর পর তাহেরপুর পৌর এলাকায় প্রকাশ্যে জামায়াতের সমাবেশে নেতা- কর্মী এবং সমর্থকদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট