1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে বিজিবি'র মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সোনামসজিদে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে বিজিবি’র মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি… রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি অন্তর্গত বালিয়াদীঘি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের সঙ্গে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে উক্ত সভায় আইন শৃঙ্খলা সার্বিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।

এসময় লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে,শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা “বিজিবি” সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকবো।

সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের নাই সীমান্তের ওপারের ভারতের আত্মীয়-স্বজনদের সাথে দেখাশোনা না করা শূন্য রেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন।

মুসলিমদের উদ্দেশ্যে বলেন হিন্দুদের এই বড় দুর্গাপূজা উৎসবে তাদের কোন ধরনের নিরাপত্তার কমতি না হয় সে ব্যাপারে পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; ৫৯ ব্যাটালিয়ন,রহনপুর। মোঃ সাইফুর রহমান, সুবেদার (কম্পানি কমান্ডার, সোনামসজিদ) বিজিবি’র সদস্যবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট