1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এর উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলু। সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন।

এ সময় অন্যান্যের মাঝে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার এবং সহকারী মাঠ কর্মকর্তা রকি প্রধান সহ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

পরে বক্তরা বলেন, সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যারা এখনো এই সুবিধার আওতায় আসতে পারেনি তাদের দ্রুত সময়ের মধ্যে অর্ন্তভূক্ত করার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলোও অগ্রণী ভূমিকা পালন করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট