1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জে রাসেল ভাইপার সন্দেহে নয়টি সাপ পিটিয়ে মেরেছে কৃষক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জে রাসেল ভাইপার সন্দেহে নয়টি সাপ পিটিয়ে মেরেছে কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার ধান ক্ষেতে রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। পরে সাপগুলোকে সেখানেই পুঁতে ফেলা হয়েছে। উপজেলার পাঁকা ইউনিয়নের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে সেগুলো আনতে গিয়ে তারা সাপগুলো দেখতে পান। পরে সবাই মিলে এগুলোকে পিটিয়ে মারেন।

শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের আঁটি তুলতে গিয়ে একটি সাপ দেখতে পান তিনি। এসময় লাঠি দিয়ে এটিকে মারতে গেলে আরও আটটি সাপ বেরিয়ে আসে। রাসেলস ভাইপার সন্দেহে তার সাথের অন্য শ্রমিকরা মিলে তারা এগুলোকে পিটিয়ে মারেন। অপর শ্রমিক ইসমাইল জানান, পরপর ৯টি সাপ ধানের জমিতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাদের সহায়তা করতে আশপাশ থেকে আরও শ্রমিকরা ছুটে আসেন। এরপর সবাই মিলে সাপগুলোকে পিটিয়ে মারেন।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর কাছে গমেরচর এলাকায় তিনি ৯টি সাপ পিটিয়ে মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা যায়নি। কৃষকদের দাবি, এগুলো রাসেলস ভাইপার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট