1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

মোহনপুরে অভিভাবক এবং ছাত্র-জনতার সাথে অসৌজন্যমূলক আচরণ করলেন সরকারি স্কুলের কতিপয় শিক্ষক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধি……………………………..
শিক্ষকতা একটি মহৎ পেশা। একজন শিক্ষক শুধুমাত্র পাঠদান করেন না,তিনি একজন পথপ্রদর্শক, যিনি একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করেন ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে সহায়তা করেন। সম্প্রতি অন্তর্বর্তী কালীন  সরকার গঠনের পর থেকে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষকদের প্রতি এমন আচরণ শুধু অশোভন নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকেও চ্যালেঞ্জ করে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলা সরকারি উচ্চ  বিদ্যালয়ে গতকাল সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে হেনস্থার খবর পেয়ে স্থানীয় অভিভাবক এবং ছাত্র জনতা উপস্থিত হন।এবং তারা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় শেষে শিক্ষকদের সঙ্গেও বসার জন্য প্রধান শিক্ষকের মহোদয়ের অনুমতি নেন। বিদ্যালয়ের বর্তমান ২৩ জন শিক্ষক ও ৭জন কর্মচারী কর্মরত, কিন্তু অভিভাবক এবং ছাত্র জনতার সাথে বসতে রাজি হয় নাই বিদ্যালয়ের কিছু শিক্ষক।এমনকি স্হানীয় অভিভাবক ও ছাত্র জনতার সাথে অশোভনমূলক আচরণ করেন তারা।
এক পর্যায়ে স্হানীয় অভিভাবক ও ছাত্র জনতার সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বিদ্যালয়ের কিছু শিক্ষক। শিক্ষকদের কাছে অপমানিত হয়ে অভিভাবক ও ছাত্র জনতা রেগে গিয়ে সেখান থেকে চলে আসেন।উপজেলা নির্বাহী অফিসার মহোদয় না থাকায় সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) মহোদয়কে বিষয়টি অবহিত করেন।
অভিভাবক ছাত্র-জনতার মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আউয়াল, শিক্ষা সম্পাদক আব্দুল আজিজ, গোলাম মাওলা, নজরুল ইসলাম, হাসান আলী, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আরও ৪০ থেকে ৫০ জন বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষকদের সমালোচনা ঝড় উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট