1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুর সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কাজী মোঃ আব্দুল মান্নান. গাজীপুর প্রতিনিধি………………………..

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর শিববাড়ি ইউরো বাংলা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের মিডিয়া সেক্রেটারী সালাউদ্দিন আয়ুবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোঃ ফারুক, সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ হোসেন আলী, মোঃ আফজাল হোসাইন, শিবিরের মহানগর সভাপতি হাফেজ মোঃ আবু হানিফ, মডেল ইনস্টিটিউট শাখার সভাপতি ও তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা টংগী শাখার ভিপি মোঃ আব্দুল্লাহ আল মিনহাজ।

সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও মোস্তাফিজুর রহমার টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সি:সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার, মোঃ মজিবুর রহমান,সি:সাংবাদিক ইকবাল আহমদ সরকার , শরীফ ইসলাম শামীম ও গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ খলীলুর রহমান।

এসময় জামায়াত মহানগর কর্ম-পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মহানগর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসাইন, জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মো: জহিরুল ইসলাম ও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট