1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না:  রাজশাহীতে ধর্ম উপদেষ্টা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না:  রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন………….

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না। আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, মাদ্রাসার ছাত্রদের পূজোর সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহারা দিবে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু। তারাই ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট