1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

ঈশ্বরদীর মুলাডুলি সবজি আড়তে বিএনপি নেতা ও ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন : সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

ঈশ্বরদী মুলাডুলি সবজি আড়তে বিএনপি নেতা ও ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়ীক পার্টনারদের মুনাফা একা ভোগ দখল ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি সবজি আড়তে ব্যব্যসায়ী ও স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্য দেন। এছাড়াও সভাপতি আব্দুল হামিদ শাহ, ,পাবনা জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন ও বিএনপিনেতা এনামুল হক মেম্বর বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন,আমরা চারজন ব্যবসায়ি ফিরোজুল হক,রাজু আহমেদ ডাবলু ও রেজাউল করীম সোহেল বন্ধন বাণিজ্যালয় নামের প্রতিষ্ঠানের পার্টনার হিসেবে ব্যবসা করে আসছিলাম। এর মধ্যে রেজাউল করীম সোহেল ছাত্রলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় ব্যবসার মুনাফা একা ভোগ করতে থাকেন। বিষয়টি নিয়ে সমিতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করেও তারা কোন সমাধান দিতে পারেননি। এঅবস্থায় আমরা বিকল্পস্থানে ব্যবসা শুরু করলেও সে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে বেপারী ও বিকল্প ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখল করে নেন।

এক পর্যায়ে সোহেল,খালেক জোয়ার্দার ও নজরুল ইসলামের নির্দেশনায় তাদের দলীয় ক্যাডাররা গত রবিবার দুপুরে সমিতির সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদকসহ সকলের উপর হামলা চালিয়ে ব্যপারীদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট