1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

আত্রাইয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসেন সংসদীয় প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার সফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, কামরুল হাসান সাগর, ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বুলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মনিয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম ফারুক বকত্ সহ আত্রাই উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট