1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরের বিএনপি নেতা মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তানোরের বিএনপি নেতা মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর প্রেস ক্লাবে বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর যুবদল যুগ্ন আহবায়ক শরিয়তুল্লাহ ও তানোর পৌর ছাত্রদল আহবায়ক রঞ্জু প্রমুখ।

এসময় তারা পৃথক পৃথক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান আ’ লীগের আমলে সব চাইতে বেশী হামলা, মামলা ও হয়রানির স্বীকার হয়েছেন। ওই সময়ে মিজান শত নির্যাতনের মধ্যেও নেতা-কর্মিদের পাশে থেকে আগলিয়ে রেখেছেন।

উল্লেখ্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গত ১৫ বছরে ২৭ টি মিথ্যা মামলার আসামি হয়ে জেল জুলুম সহ্য করে নেতা কর্মীদের আগলিয়ে রেখেছেন। ফলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মিজানুর রহমান মিজান। অথচ একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে একটি পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে যার সাথে বাস্তবতার কোন মিল নেই বলেও জানান সংবাদ সম্মেলনে অংশ নেয়া নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট