1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার মাটির নীচে প্লাস্টিকের ড্রামে রাখা ৩২৮ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত নারি মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাঘার মাটির নীচে প্লাস্টিকের ড্রামে রাখা ৩২৮ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত নারি মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় রোববার (২৫ আগস্ট ২০২৪) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অপারেশন পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সোনা ভানু (২৭)কে গ্রেপ্তার করেছে, -৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল। এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি, মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয় । উদ্ধার করা ফেন্সিডিলগুলো অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে রাখা ছিল।

র‌্যাব সুত্রে জানা যায়, স্বামী- স্ত্রী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।

এ বিষয়ে ধৃত ও পলাতক অসামীর বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,র‌্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট