1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতের ধর্ষণবিরোধী বিক্ষোভে সংহতি এবং দেশের প্রতিটি ধর্ষণের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ভারতের ধর্ষণবিরোধী বিক্ষোভে সংহতি এবং দেশের প্রতিটি ধর্ষণের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি…………………..

ধর্ষণ ও যৌন নির্যাতনসহ নারীদের উপর সকল সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষকদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সচেতন নাগরিক আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মহানগরীর তালাইমারি, হাদিরমোড়, আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সমাবেশ করেন।

এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেয়। বাংলাদেশে বিভিন্ন সময়ের ধর্ষণের বিচার এবং কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে ভারতে চলমান বিক্ষোভে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা বলেন, ভারতের আন্দোলনের প্রতি সংহতি জানানোর পাশাপাশি দেশে সোহাগী জাহান তনু, মুনিয়াসহ প্রতিটি ধর্ষণ ও হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ঘরে-বাইরে এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট