1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

লক্ষ্মীপুরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা, যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ হৃদয় হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা, যুবক আটক লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ হোসেন নামের (যুবক) সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

নিহতরা হলেন, নাছির উদ্দিন মেস্ত্রীর স্ত্রী বিবি ছকিনা, তার সাড়ে ৩ বছরের ছেলে ফাহিম ও নাতিন ফারিয়া (মেয়ে রোজিনার ঘরের মেয়ে)। পুলিশ ও এলাকাবাসী জানায়, নাছির উদ্দিনের আগের ঘরের সন্তান আরিফ হোসেন ঢাকা থেকে বাড়ীতে এসে তার সৎ মা ও ভাই এবং ভাগ্নিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলিন।

এসময় স্থানীয় এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে আরিফ। তাৎক্ষণিকভাবে তাকে আটক করেছে পুলিশ। মরদেহ গুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট