1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন………………

পুঠিয়ায় আব্দুর রহমান (৬০) নামের এক মসজিদের ইমামকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মসজিদের ইমাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। পরে গুরুতর জখম অবস্থায় মসজিদের সভাপতি ও মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানাগেছে, আব্দুর রহমান কাশিয়াপুকুর পুরাতন জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার যোহরের নামাজের আযান দেওয়ার জন্য আব্দুর রহমান মসজিদে গিয়ে আযান দেন। যোহরের নামাজের আযানের সময় ১টা নির্দ্ধারন থাকায় তিনি ১টা বাজার ৩মিনিট আগে আযান দেন। আব্দুল জব্বার নামের এক মুসল্লী মসজিদে প্রবেশ করে ৩মিনিট আগে আযান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমাম আব্দুর রহমানকে গালিগালাজ শুরু করে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল জব্বার ইমাম আব্দুর রহমানকে হাসুয়াদিয়ে মাথায় আঘাত করে। হাসুয়ার আঘাতে ইমাম আব্দুর রহমান গুরুতর আহত হলে মসজিদের সভাপতিসহ মুসল্লীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে মসজিদের সভাপতি খোরশেদ আলম জানান, আব্দুল জব্বার বদমেজাজী ও উগ্র আচরণ করে। সে গ্রামে এর আগে এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। আজ আমাদের ইমাম সাহেবকে সে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে আঘাত করেছে। আমিসহ আমাদের মসজিদের মুসল্লীরা তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে তার মাথায় ৯টি সিলাই দেওয়া হয়। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মৌখিক ভাবে তারা আমাকে জানিয়েছে। থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট