1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ঘুঘুর জন্য প্রাণ গেলো সাজ্জাদের লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক নিহত,আহত-৩ শিবগঞ্জে গৃহপরিচারিকা মৃত্যু নিয়ে পরিবারের দাবী, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত  যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার  রাজশাহীতে বিশ্বপরিবেশ দিবস পালিত সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণ: একটি জাতির দায়বদ্ধতা তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ও ২ বুনো শিয়ালের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ, ক্ষতিপূরণের দাবি ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ ‎ বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারকে হামলা চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগ , প্রকৌশলীর অস্বীকার

বাঘায় সাংবাদিক গফুর প্রামানিকের ইন্তেকাল

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি…………….

সিনিয়র সাংবাদিক ডাঃ আবদুল গফুর প্রামানিক বুধবার (১০ জুলাই ২০২৪ ইং) রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি বাঘা উপজেলার আড়ানী জোতরঘু গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পেশায় হোমিও চিকিৎসক আব্দুল গফুরের জীবদ্দশায় প্রায় ৪০ বছর সাংবাদিকতা পেশায় থেকে রাজশাহীর দৈনিক বার্তাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন । মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে,৩মেয়ে সহ বহু গৃনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪ ইং) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর জানাজার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

আব্দুল গফুরের মৃত্যুতে, বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট