1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক কামড়ের পর জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি…………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় মিলন আলী নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’। পরে সাপের বাচ্চাটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষকের ছোট ভাই। বর্তমানে মিলন আশঙ্কামুক্ত। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ওই কৃষককে সাপে কাটে। মিলন ওই এলাকার তোবজুল হকের ছেলে।

কৃষক মিলন জানান, তিনি পদ্মা নদীর পাড়ে জমিতে ধান কাটার পর ধানের বোঝা বানিয়ে মাথায় নেওয়ার পর তার শার্টটি নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও বলেন, সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরে আনেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেওয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেওয়া সহজ হয়।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মিলনকে কামড় দেওয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ওই চিকিৎসক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট