1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

ইতালিতে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতনকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: ইতালিতে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতনকারী মানবপাচার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জেলার ডাসারের নির্যাতিত ভুক্তভোগীরা।

ডাসার উপজেলার পশ্চিম বালি গ্রামের বেশ কয়েকজন যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া পাঠায় মানবপাচার চক্রের সদস্য মিলন মাতুব্বর (৪০)। চক্রটি যুবকদেরকে ওখানে আটকে রেখে অমানবিক নির্যাতনের পর পরিবারের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি নির্যাতিত ভুক্তভোগী রাজীবসহ অন্যরা দেশে আসেন। পরে গত মঙ্গলবার ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামের আব্দুল সালামের ছেলে রাজীব হোসেন (২৮) মানবপাচার চক্রের মিলন মাতুব্বরকে প্রধান আসামি করে ডাসার থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার মিলন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মো. শাজা মাতুব্বরের ছেলে। এর আগে বুধবার রাতে নিজবাড়ি থেকে মিলনকে রাজৈর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে তোলা হলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নির্যাতনকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগীরা। তারা বলেন- এই ঘটনার কঠিন বিচার হওয়া উচিৎ।
মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিঞা জানান, মানবপাচার মামলায় আসামি মিলন মাতুব্বরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে পুলিশের সহযোগিতায় আদালত থেকে মিলনকে কারাগারে নেয়া হয়।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট