1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ  বাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত : প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান: এমপি চাঁদ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরী থেকে অপহৃত ১৪ বছরের স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা সুমন গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। একই সঙ্গে এ ঘটনার মূলহোতা সুমন বাবু কে নওগাঁ জেলার আত্রাই এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।

্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে র্যাব বিভিন্ন অপরাধ দমনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক অপরাধ দমনে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারী সুমন বাবু, পিতা—মোঃ বেলাল হোসেন, মাতা—মোছাঃ মুনজুয়ারা বেগম, সাং—কুমরইল, থানা—নিয়ামতপুর, জেলা—নওগাঁ কে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।

পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আসামি সুমন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং বিয়ের প্রলোভনসহ নানা কুপ্রস্তাব দিত। গত ১৪ মে ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটে ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছানোর পর আসামি সুমন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই র্যাব-৫ এর গোয়েন্দা দল ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে এবং বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করে। অবশেষে ধারাবাহিক অভিযান শেষে র্যাব সদস্যরা মূলহোতা সুমনকে গ্রেফতার ও ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে রাজপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট