1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে  উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ, শিশু কিশোরী ধর্ষণের প্রতিবাদে   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে  উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ, শিশু কিশোরী ধর্ষণের প্রতিবাদে  

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীতে মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি আয়োজন করে উলামা-জনতা পরিষদ।

এসময় সমাবেশে বক্তারা বলেন, দেশে সামপ্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারী ও কিশোরীদের ওপর নির্যাতন চালাচ্ছে। সামপ্রতিক সময়ে শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে, অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। এছাড়া বক্তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উলামা-জনতা পরিষদ রাজশাহীর সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি।

এতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান লিটন, রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইবনে মাসাইদ, মুহতামিম মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা, মুফতি আব্দুল্লাহ সাঈদ হাফি, মুহাদ্দিস মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা, মুফতি আহমদ উল্লাহ, খতিব রেশমপট্টি জামে মসজিদ এবং মুফতি আফজালুল রহমান, পেস ইমাম গৌরহাঙ্গা জামে মসজিদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট