1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দু’ পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে দু’ পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

‍্আবুল হাশেম : রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার ৪র্থদিনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু হয়েছে। বুধবার ( ২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত আশরাফুল ইসলাম বাবুল বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের মৃত আমু হোসেন আমুর ছেলে।

বাঘা উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আশরাফুল ইসলাম বাবুল এর সামর্থ করা টায়ারে আগুন জ্বেলে রাজশাহী -ঈশ্বর্দী রোডে বিক্ষোভ ও অবরোধ করতে দেখা যায়। রাস্তার উভয় দিকে পুলিশের উপস্থিতি অনেক। গত শনিবার ( ২২ জুন) সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মাথায় গুরুতর অবস্থা হওয়ায় ঘটনার দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন রামেক আইসিইউতে নিবিড় চিকিসাৎ অবশেষে বুধবার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ২২ জুন দূগ্রুপে মধ্যে সংঘর্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর মাথায় জঘম হয়ে আজকে চিকিৎসা অবস্থায় মারা যান।

এবিষয়ে ঘটনার দিনে অভিযোগের ভিত্তিতে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট