1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ভিকটিম উদ্ধার, অপহরণকারী  গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর‌ই‌ ধারাবাহিকতায় ইং ২২/০৬/২০২৪ তারিখ রাত্রী ০২.৩০ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম পাঁচানীপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে অপহরণকারী মূলহোতা এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ শিহাবুল ইসলাম (২১), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-রিশিকুল, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ‘কে গ্রেফতার করা এবং ভিকটিম মোছাঃ রাফিয়া তারান্নুম (১৪), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-রাণীনগর, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর কে উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ রাফিয়া তারান্নুম (১৪) রেশমপট্টি মহিলা ফাজিল মাদ্রাসা এর ১০ম শ্রেণীর ছাত্রী। উক্ত মাদ্রাসায় যাতায়াতকালে প্রায় ০৮ মাস পূর্বে ১নং বিবাদী মোঃ শিহাবুল ইসলাম পাপুল (১৯) এই সহিত বন্ধুত্ব হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে মেয়েকে অবৈধ প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসিতেছিল। উক্ত প্রস্তাবে রাজি না হলে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে গত ১০/০৬/২০২৪ তারিখ ভিকটিমকে ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া মোড় হতে মাদ্রাসায় যাওয়ার সময় ১নং বিবাদীসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহযোগিতায় মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে। পরবর্তীতে ২২/০৬/২০২৪ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশন এর প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল অপহরনকারী‘কে গ্রেফতার এবং ভিকটিম মোছাঃ রাফিয়া তারান্নুম‘কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলা রুজুর একই তারিখ রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম অপহরণের মূলহোতা মোঃ শিহাবুল ইসলাম পাপুল‘কে আটক এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ভিকটিম ও অপহরণকারী মূলহোতা এজাহারনামীয় ০১ আসামীকে বোয়ালিয়া থানায় হস্তান্তর হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট