1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পত্নীতলায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মুরগী বহনকারী ভুটভুটি গাড়ির ধাক্কায় হবিবর (৫০) নামের এক সবাইকেল আরোহী মৃত্যু হয়েছে। হবিবর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত: কেয়ামউদ্দিন এর ছেলে । শনিবার (১৫জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে নজিপুর – সাপাহার আঞ্চলিক সড়কের র বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সাইকেল আরোহী হবিবর নজিপুর থেকে সাপাহারের দিকে যাচ্ছিল একই রদিক থেকে আসা মুরগিবাহী একটি ভুটভুটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলেই হবিবরের মৃত্যু হয়।  স্থানীয়রা উদ্ধার  করে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ  পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট