1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ঘুমন্ত চালকে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কা, দোকানিসহ খদ্দের আহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় ঘুমন্ত চালকে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কা, দোকানিসহ খদ্দের আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহী বাঘার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর মোড়ে চলন্ত আম বোঝায় ট্রাকের ধাক্কায় মোড়ের এক ব্যবসায়ীসহ একজন খদ্দের আহত হয়েছে। আহতরা হলেন হাবাসপুর মোড়ের দোকানদার আবুল হোসেনের ছেলে মাসুদ রানা(৩৩) ও পাশ্ববর্তী চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে মিজানুর রহমানকে (৩৫)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহত মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) প্রেরণ করেন । শুক্রবার (১৪ জুন) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোড়ের ব্যবসায়ী মাসুদ রানা দোকান খুলে ওই মোটরসাইকেল চালককে পেট্রোল দিচ্ছিলেন। এ সময় বাঘা- বানেশ্বর সড়ক হয়ে চলন্ত আম বোঝায় ট্রাকটি (ঢাকা মেট্রো-২৪-৩৭৫২) নিয়ন্ত্রন হারিয়ে মাসুদ রানার দোকানে ঢুকে পড়ে। তবে দোকানের সামনে থাকা একটি গাছের কারণে প্রাণে বেঁচে যান আহত দু’জন । মাসুদ রানা ট্রাকের নিচে চাপা পড়ে এবং মোটরসাইকেল আরোহী মিজানুর ছিঁটকে সড়কে পড়ে আহত হন। ট্রাকটি চাপাই নবাবগঞ্জ থেকে আম বোঝাই করে ভোলা জেলায় যাচ্ছিল।

বাঘা উপজেলার নারায়ণপুর এলাকার আম ব্যবসায়ী কুদ্দুস সরকার জানান, আমগুলো যেন নষ্ট না হয়, ব্যবসায়ীদের সেই অনুরোধে আমগুলো হেফাজতে নিয়ে অন্য একটি ট্রাকে লোড দিয়ে ভোলা জেলার আড়তে পৌঁছানোর ব্যবস্থা করেছি । আহত মাসুদ রানার বড় ভাই বাবুল হোসেন জানান, চিকিৎসাধীন মাসুদকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ২৪ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না ।

বাঘা থানার পরিদর্শক(এসআই) সাইদুল রহমান বলেন, ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট