1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক  বাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান: ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত Explore top high RTP slots at Online Pokies NZ: your gateway to big wins Maximizing your winnings: the best strategies for online casino payouts নাটোরের সাংবাদিক মেহেরুলের বিরুদ্ধে অপপ্রচার: ৪ জনের বিরুদ্ধে এজাহার, ২ থানার যৌথ তদন্ত রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসকের আশ্বাস Sensible Medical insurance Preparations

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………..

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বেলা ১২ টার দিকে একটি র‌্যালী বেরা করা হয়। র‌্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় পোনা অবমুক্ত ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্যচাষী কামরুজ্জামান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব, সঞ্চালক পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সাব-ইন্সপেকটর সবুজ আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখসহ বিভিন্ন মৎস্যচাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে সাবেক ইউপি চেয়ারম্যান ও সফল মৎস্যচাষী কামরুজ্জামানকে শিং মাগুর চাষী হিসেবে, জাহিদুল ইসলামকে গুলশা পাবদা মাছ চাষী হিসেবে ও এ.কে.এম মোস্তাফিজুর রহমানকে কার্প মিশ্র জাতীয় সফল মাছ চাষী হিসেবে পুরুস্কৃত করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট